শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা র‌্যাবের অভিযানে মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব অনুষ্ঠিত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড
র‍্যাব-১৩ এর অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকসহ ১জন মাদক কারবারি গ্রেফতার

র‍্যাব-১৩ এর অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকসহ ১জন মাদক কারবারি গ্রেফতার

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকা থেকে ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যের বিশাল চালান জব্দ; ২শত ৯৫টি বোতল ফেয়ারডিল, ৩শত ৩১টি বোতল এসকাফ এবং ১টি বেতল জোটেক্সা উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রোববার (২৯ মার্চ) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) বিকাল ৫টা ৩৫মিনিটে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ২নং ভেলাবাড়ি ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ডস্থ ধৃত আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৫) এর বসত বাড়িতে অভিযান পরিচালনাকালে ধৃত আসামির শয়ন কক্ষের খাটের নিচে প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২শত ৯৫টি বোতল ফেয়ারডিল, ৩শত ৩১টি বোতল এসকাফ এবং ১টি বোতল জোটেক্সাসহ সর্বমোট ৬শত ২৭টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ লালমনিরহাট জেলার আদিতমারী থানার তালুক দুলালী (ঝাড়িরঝাড়) এলাকার মৃত- আছির উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone