শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা ‎লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একেএম মমিনুল হক পানি বিশুদ্ধকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করুন ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার অতি দ্রুত জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যা মামলার প্রধান আসামিসহ ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

‎রোববার (২৯ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল পৃথক ২টি অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, রোববার (২৯ মার্চ) রাত ০০:১০ঘটিকায় বুড়িরহাট বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলতলা এবং শনিবার (২৮ মার্চ) রাত ২৩:০০ঘটিকায় বাগভান্ডার বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার কুটিপাড়া নামক স্থানে ২টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানসমূহ চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১শত ৯৯টি বোতল এবং ইয়াবা ট্যাবলেট ৯৫ পিছ জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ ১শত ৯৯টি বোতল, যার সিজার মূল্য ৭৯হাজার ৬শত টাকা এবং ইয়াবা ট্যাবলেট ৯৫পিছ, যার সিজার মূল্য ৩৮হাজার টাকাসহ সর্বমোট ১লক্ষ ১৭হাজার ৬শত টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা চোরাচালান ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone