শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেফতার

পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলার দুর্ধর্ষ আসামি মনিরুল ইসলাম (৩০) কে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

‎বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার নাটকীয় পলায়নের পর রাতভর রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাতে তাকে ফের জালে তুলতে সক্ষম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে চুরির অভিযোগে মনিরুল ইসলামকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। আটকের পর তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকায় পৌঁছালে ঘটে বিপত্তি। সেখানে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে অন্ধকারে মিলিয়ে যান মনিরুল।

‎জনাকীর্ণ এলাকা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাতেই বিশেষ অভিযানে নামে পুলিশের একাধিক দল। উপজেলার বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে শুরু হয় চিরুনি অভিযান। দীর্ঘ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশির পর বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ গড্ডিমারী গ্রামের একটি জঙ্গল থেকে আত্মগোপন অবস্থায় তাকে আবারও গ্রেফতার করা হয়।

‎এ বিষয়ে অভিযুক্ত এসআই মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে ধরতে পুলিশ রাত ভর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সফল হয়েছে। তার বিরুদ্ধে আগের চুরির মামলার পাশাপাশি পুলিশি হেফাজত থেকে পালানোর দায়ে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‎দায়িত্বে অবহেলা বা পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone