শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
‎বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

‎বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

লালমনিরহাটের মিশন মোড়ে অবস্থিত চমক হোটেল এন্ড রেস্টুরেন্টের উপরে অসভ‍্য আচরনের প্রতিবাদে ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি জরুরী সংবাদ সম্মেলন করেছেন।

‎মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টায় লালমনিরহাট শহরের নর্থ কিং হোটেলে লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি একেএম মোরশেদুল হক ফ্লাট-এঁর সভাপতিত্বে সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার সুমন, চমক হোটেল এন্ড রেস্টুরেন্টের এর সত্বাধিকারী অর্দ্র প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সংবাদ সম্মেলন উপস্থিত হয়ে চমক হোটেল এন্ড রেস্টুরেন্টের এর সত্বাধিকারী অর্দ্র বলেন, ২৪ মার্চ সকালে হোটেল হরিজন সম্প্রদায়ের একজন ব্যক্তি পারাটা নিতে আসলে পারাটা না থাকায় তৈরি করে দিতে দেরি হলে, সে গালাগালি করতে থাকে, তারপর এক পর্যায়ে ফোন করে পৌরসভার পরিছন্ন কর্মীদের ডেকে নিয়ে এসে হোটেলের সামনে ময়লা ফেলতে থাকে, সেই সাথে বাঁশ-লাটি নিয়ে মারমুখী আচরণ করে, যার কারণে হোটেলে ভিরতে থাকা কাস্টমার বাহির হতে পারেনি আর বাহিরের কাস্টমার ভিতরে যেতে পারেনি, আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি, চিহ্নিতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

‎লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, রাতের মধ্যে প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আগামীকাল বুধবার লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ, ক‍্যাফে ও মিস্টান্ন ভান্ডারের সকল দোকান বন্ধ থাকবে।তারপরেও তদন্তনুসারে ব্যবস্থা নেয়া না হলে জেলা জুড়ে সকল রেস্তোরাঁ, ক‍্যাফে ও মিস্টান্ন ভান্ডারের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone