শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
‎আন্তঃ রেলওয়ে অগ্নিশিখা ডে-নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‎আন্তঃ রেলওয়ে অগ্নিশিখা ডে-নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে আন্তঃ রেলওয়ে অগ্নিশিখা ডে-নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টা ৩০মিনিটে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ মাঠে আন্তঃ রেলওয়ে অগ্নিশিখা সংসদ লালমনিরহাটের আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রেনায়েল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট শহর শাখার উপদেষ্টা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, হাফেজ মোঃ শাহ্ আলম, বি আর লালমনিরহাটের টিটিই কৃতি খেলোয়াড় মোঃ রাসেল মাহমুদ, অ্যাড. সাইফুল ইসলাম সুজন, আয়কর আইনজীবী রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সৈয়দপুরের উপঃ সহকারী প্রকৌশলী জাফর ইমাম। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের উর্ধতন উপঃ সহকারী প্রকৌশলী মোঃ সোহরাওয়ার্দী, বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট পৌর ৩নং ওয়ার্ডের উপদেষ্টা মাহাবুর রহমান। খেলার উদ্বোধন করেন রেলওয়ে অগ্নিশিখা সংসদের সভাপতি মোঃ জাকির হোসেন। খেলা পরিচালনা করেন জাহানারা আলোক সজ্জার পরিচালক আলমগীর হোসেন জাবেদ। ধারাভাষ্যে ছিলেন রেলওয়ে অগ্নিশিখা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

‎খেলায় ওয়ারলেস কলোনী ওয়ারিয়ার্স ১-০ গোলে ইন্সটিটিউট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone