শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা র‌্যাবের অভিযানে মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব অনুষ্ঠিত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড
‎ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেফতার বাবা; পাটগ্রামে সংঘর্ষের পর ৫জন জেলহাজতে!

‎ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেফতার বাবা; পাটগ্রামে সংঘর্ষের পর ৫জন জেলহাজতে!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত এক ছাত্রশিবির কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তার বাবা।

‎রোববার (২২ মার্চ) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

‎এ ঘটনায় পুলিশ মোট ৫জনকে গ্রেফতার করেছে। গ্রফতারকৃতরা হলেন- ​সাকিবাল হাসান, সাকিবালের বাবা ফজলুল হক, সাইদ হোসেন, ​ফরিদুল ইসলাম ও​রাজিব হোসেন।

‎​স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে টেপুরগাড়ি এলাকায় তুচ্ছ একটি বিষয় নিয়ে ছাত্রশিবির কর্মীদের সাথে একদল দুর্বৃত্তের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে সাকিবাল হাসান ও রাজিব হোসেন নামে দুই শিবির কর্মী গুরুত্বর আহত হন। উপস্থিত স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎​আহত সাকিবাল হাসানের বাবা ফজলুল হক খবর পেয়ে ছেলেকে দেখতে হাসপাতালে যান। অভিযোগ উঠেছে, সেখানে অবস্থানরত দুর্বৃত্তরা ফজলুল হককে চিনে ফেলে এবং তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর রাতেই পুলিশ তাকেসহ অন্যদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখায়। ভুক্তভোগীদের দাবি, কেবলমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

‎​পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, মারামারি ও বিশৃঙ্খলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত ৫জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone