শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন

লালমনিরহাট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার অন্তত আটটি গ্রামের শতাধিক পরিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে।

​শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সিপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন মাওলানা রাশেদুল ইসলাম।

​স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়া ছাড়াও সুন্দ্রহবী, কাকিনা, চন্দ্রপুর, চাপারহাট, আমিনগঞ্জ ও তুষভান্ডার এলাকার কিছু পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছে। কেবল ঈদ নয়, শবে কদর, শবে মেরাজসহ অন্যান্য ধর্মীয় উৎসবও তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পালন করেন।

​মুন্সিপাড়া ঈদগাহ মাঠের সভাপতি হযরত আলী জানান, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে একই দিনে ধর্মীয় উৎসব পালন করার লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরে একদিন আগেই ঈদ উদযাপন করছি।

​এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার কয়েকটি গ্রামে কিছু পরিবার আগে থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং জামাতগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone