শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা

‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা

লালমনিরহাট জেলার সদর উপজেলায় বিএসটিআই’র একটি মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (১০ মার্চ) বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এবং জেলা প্রশাসন লালমনিরহাট এর যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

‎উক্ত মোবাইল কোর্টের অভিযানে লাচ্ছা সেমাই পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকায় লালমনিরহাট সদরের শাহজাহান কলোনীস্থ মেসার্স আশা মনি ফুড প্রোডাক্টসকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

‎উক্ত অভিযানে লালমনিরহাট সদরের জ্বালানী তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স বিনিময় ফিলিং স্টেশন এ জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

‎এছাড়াও লালমনিরহাট সদরে অবস্থিত গোশালা বাজারে বিভিন্ন দোকানে ওজন যন্ত্র ভেরিফিকেশন করা হয় এবং সকল যন্ত্রের পরিমাপ সঠিক পাওয়া যায়।

‎অভিযানটি পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ কপোত।

‎এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুরের ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান, পরিদর্শক (মেট) প্রকৌঃ তাহাজিবুল ইসলাম।

‎বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone