শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক
১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ-লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ-লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাট জেলায় আগামী ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রমমাসনের আয়োজনে লালমনিরহাট জেলায় কর্মরত জেলা পর্যায়ের কর্মকর্তাগণে সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা জানান।

মতবিনিময় সভায় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দীন বাবুল। এ সময় জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, জেলা পর্যায়ে এটি তাঁর প্রথম মতবিনিময় সভা। সভায় কর্মকর্তাদের ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তাবনা আকারে পরিকল্পনা জমা দেবে। সেগুলো পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিক আলোচনায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যেন সরাসরি বুড়িমারী থেকে চালু করা যায়—তা ১৮০ দিনের কর্মসূচির অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হবে। এছাড়া মাদক ও মোবাইল ক্যাসিনো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে।

ত্রাণ মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিমানবন্দর পুনরায় চালু, ফোরলেন সড়ক, অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হবে।

আসাদুল হাবিব দুলু বলেন, বৃহৎ প্রকল্পের কাজ ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল হতদরিদ্র পরিবারকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। সেই সাথে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্পর্কে জানান, পাইলট প্রকল্পের আওতায় দেশের আটটি উপজেলায় আসন্ন ঈদের আগেই পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone