শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিমুল গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত আন্তঃ উপজেলা ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত জনতার দলের কর্মীর ওপর বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ আমের গাছে গাছে মুকুলের সমারোহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬খ্রি. অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ, ফেনসিডিল ও ফেয়ারডিল জব্দ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আমের গাছে গাছে মুকুলের সমারোহ

লালমনিরহাট জেলা জুড়ে এখন গাছে গাছে আমের মুকুলের সমারোহ। মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা সু-স্বাদু ও বাহারী জাতের আম উৎপাদনের জেলার মধ্যে লালমনিরহাটও পিছিয়ে নেই। এ জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রামে এবারে সব চেয়ে আম উৎপাদন বেশী হবে। তবে আবহাওয়া বিরুপ না হলে আমের উৎপাদন ছারিয়ে যাবে।

‎লালমনিরহাট কৃষি বিভাগ জানান, জেলায় ৪শত ৭৪হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের আবাদ হয়েছে। সম্প্রতিক বছরগুলোতে আমের ভালো ফলন হচ্ছে। এ বছর শীতের শেষ দিকে মৌসুমের শুরুতেই পর্যাপ্ত তাপমাত্রা থাকায় আম গাছগুলো ব্যাপকভাবে মুকুলায়িত হয়।

‎অনুকুল আবহাওয়া ও রোগ-বালাই না থাকায় মুকুল এসেছে গত বছরের চেয়ে অনেক বেশী। পোকা ও বালাই দমনে গাছে গাছে আম চাষীরা ঔষুধ ছিটাচ্ছেন এবং গাছের গোড়ায় পানি দিচ্ছেন। আর অল্প কিছু দিনের মধ্যে গাছে গাছে ঝুলতে দেখা যাবে ল্যাংড়া, খিরসা, গোপালভোগ ও ফজলিসহ নানা জাতের আম। এ বছর এখনও বিরুপ আবহাওয়া বয়ে যায়নি।

‎ফলে আম চাষীরা আশা করছেন, আমের বাম্পার ফলন হবে। কৃষি বিভাগের সহযোগিতায় আমের পরিচর্যা চলছে। এ জেলার বসতবাড়িতে যাদের আম গাছ আছে তারাও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকুলে থাকলে জেলায় ৬হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে। গত বছর ৫হাজার ৬শত ৭৮মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল বলে কৃষি বিভাগ জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone