শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠান এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠান এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা। বক্তব্য রাখেন প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, প্রশিক্ষক হামিদুল ইসলাম সরকার, পিআইবির প্রশিক্ষক ও সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম সৈকত প্রমুখ। এ প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাটের সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ এবং কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৫০জন প্রশিক্ষণার্থী সাংবাদিক অংশগ্রহণ করেন।

পরে অতিথিদের হাত দিয়ে প্রত্যেক সাংবাদিককে সনদপত্র বিতরণ করা হয়।

এ ২দিন ব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিপোর্টিং বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় ও খুটিনাটি বিষয় নিয়ে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিং বিষয়ে চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ এবং তা থেকে উত্তরণের উপায় জানানো, নির্বাচনী আইন ও বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা দেয়াসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।

গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন পিআইবির প্রশিক্ষক ও সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম সৈকত, নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, দৈনিক নয়াদিগন্তের বিশেষ সংবাদদাতা আরএফইডি সাবেক ইসি সদস্য হামিদুল ইসলাম সরকার।

উল্লেখ্য, শনি ও রোববার (৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি) ২দিন ব্যাপী কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সমাপন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone