শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত

নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত

লালমনিরহাটে পে-কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে লালমনিরহাট রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে দাবী বাস্তবায়নের লক্ষ্যে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের’ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত টানা ৩ দিনের প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়।

প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে রেলওয়ে বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু হয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ঘুরে পূণরায় বিভাগীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করে রেলওয়ের কর্মচারীরা।

সমাবেশে বক্তারা বলেন, সরকারী অর্থ খরচ করে পে-কমিশন গঠন করা হলেও তাদের সুপারিশকৃত পে-স্কেল বাস্তবায়নে অপারগতা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিয়ম অনুযায়ী প্রতি ৫বছর পর পর পে-স্কেল ঘোষণার কথা থাকলেও দীর্ঘ ১১বছরেও নতুন পে-স্কেল ঘোষণা করেনি কোনো সরকার। অনতিবিলম্বে ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন করা না হলে সরকারী কর্মচারী কর্তৃক আসন্ন সংসদ নির্বাচনের দায়িত্ব পালনসহ সকল সরকারি কাজ বাঁধাগ্রস্ত হওয়ার আশংকার কথা জানান বক্তারা।

এ সময় রেলশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, লালমনিরহাট বিভাগের সভাপতি আব্দুল মতিন, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের কেন্দীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, বিআরইএল সভাপতি রেনায়েল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone