শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বন্যার্তদের পাশে পল্লী সমাজ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: চলমান বন্যায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন ব্র্যাকের পল্লী সমাজ।

 

জানা যায়, লালমনিরহাট জেলা সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, কুলাঘাট, গোকুন্ডা ও আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের পানিবন্ধী মানুষের ঘরবাড়ী বিলীন হয়ে আশংকায় তাদের পার্শ্বে থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু, গর্ভবতী মানুষকে আশ্রয় স্থলে নিয়ে যাওয়া ও গবাদিপশুকে উচু জায়গায় নিয়ে যাওয়া এবং ঘরবাড়ি স্থানান্তর করাসহ অসহায় মানুষের পার্শ্বে দাড়িয়ে তাদের সেবা দিচ্ছে পল্লী সমাজের সদস্যারা। পল্লী সমাজগুলো হলো- লালমনিরহাট সদরের  রাজপুর ১৪নং পল্লী সমাজ, খুনিয়াগাছ ৬নং পল্লী সমাজ, কুলাঘাট বস্তিখাটামারী ৪১নং পল্লী সমাজ, তিস্তা বানিয়াটারী ৩১নং পল্লী সমাজ ও আদিতমারী উপজেলার  মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ১২নং পল্লী  সমাজ, বনমালী ৩০নং পল্লী সমাজ এবং ব্রমত্তর ৪৩নং পল্লী  সমাজ।

 

ব্র্যাকের লালমনিরহাট ও আদিতমারী প্রোগ্রাম অর্গানাইজার (সিইপি) আরেফা খাতুন বলেন, আমরা সব সময় নারীদের নিয়ে কাজ করে থাকি। চলমান বন্যায় পল্লী সমাজ বৃদ্ধ, প্রতিবন্ধি, শিশু ও গর্ভবতী মানুষদের আশ্রয় স্থলে নিয়ে যাচ্ছে। সেই সাথে গবাদিপশুদের নিরাপদ স্থানে নিয়ে রাখার কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone