শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব

যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব

লালমনিরহাট সদর উপজেলায় ১০ গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা সতী নদীর ওপর লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের টাংরুর বাজার গ্রামে সাঁকোটির উদ্বোধন করেন লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলী।

‎স্থানীয় নেতা-কর্মীরা জানান, ২শত ৬০ফিট দৈর্ঘ্য ও ৭ফিট প্রস্তুের সাঁকোটি নির্মাণে সময় লেগেছে ২ মাস ২০ দিন। এতে ব্যয় হয়েছে প্রায় ৮লক্ষ টাকা।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সিমেন্টের পিলার, বাঁশ কাঠের তৈরী এই সাঁকোটি টাংরুর বাজার, চওড়া পাড়া, পানাতি পাড়া, খুনিয়াগাছ ও রাজপুর এলাকার প্রায় ১৪হাজার মানুষের দুর্ভোগ কমে গেছে।

‎স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম জানান, সাঁকো না থাকার ফলে আগে তাঁদের পাঁচ/ ছয় কিলোমিটার ঘুরে বিভিন্ন গন্তব্যে যেতে হতো, এখন তা আর লাগবে না, সাময়িকভাবে সাঁকোটি নির্মাণের ফলে অঞ্চলটির মানুষের দুর্ভোগ অনেকাংশে কমলো।

‎লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব হাসান আলী বলেন, জেলা, সদর ও ইউনিয়ন যুবদলের সার্বিক তত্ত্বাবধানে যুবদলের সদস্যরা প্রত্যক্ষভাবে এই দৃষ্টিনন্দন সাঁকোর নির্মাণকাজে অংশ নেন।

‎নতুন সাঁকোটি দিয়ে বাই সাইকেল ও মোটর সাইকেল নিয়েও চলাচল করা যাবে বলে জানান জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ।

‎তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি, সেই সাথে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশনায় দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া অঞ্চলটির মানুষের স্বপ্নের সাঁকোটির আমরা নিজ উদ্যোগে কাজ করেছি।

‎সাঁকোটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু, লালমনিরহাট সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফকরুল ইসলাম লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone