শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
বন্যার কারনে কর্মহীন মানুষের আহাজারি

বন্যার কারনে কর্মহীন মানুষের আহাজারি

হেলাল হোসেন কবির: বেশ কয়েকদিন ধরে চলছে বন্যা ঘরে খাবার নেই। তাই শেষ সম্বল পোষা ছাগটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছেন। সাথে নিয়েছেন প্রিয় ছেলেকে। বাবা ভ্যান চালাচ্ছেন আর পিছনে ভ্যানে বসে আছেন ছোট সন্তানটি। চারিদিকে তাকিয়ে থাকেন মায়াবি চোখে৷ মাঝে মাঝে দুষ্টমি করে। তার পাশে দাঁড়িয়ে নীরব অনুভূতি প্রকাশ করে যাচ্ছেন ছাগলটি। যেন কত মায়া তার। চালক কিছু দূর যায় আর পিছনে ফিরে তাকায়। এক পলক দেখে নেয় ছেলে ও পোষা ছাগলকে। একাই কি যেন বির বির করে কথা বলে আবার সামনে তাকায়। আজ বিকালে চলার পথে দেখা গেলো এমন দৃশ্য। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বাজারীটারী গ্রামের এক কৃষক চলতি বন্যায় সংসারে অভাব দেখা দেওয়ায় তার বাড়ির বউয়ের পোষা ছাগলটি বাজারে বিক্রির উদ্দেশ্য  নিয়ে যান। তার পুরো নাম জানতে চাইলে বলে, ভাই নাম দিয়ে কি হবে করোনা থেকে এখন পর্যন্ত কয়েকবার তালিকা হইছে কিছুই পাইনি। বন্যার কারনে কর্ম নাই সংসার চালাতে বেশ কষ্ট আর কত দিন। এই ভাবে চলতে থাকে মোগলহাট বাজারের দিকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone