শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল ও অটো, রিক্সা, ভ্যান মালিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) লালমনিরহাটের মিশন মোড়স্থ জাতীয়তাবাদী শ্রমিকদল লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট পৌর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল ও অটো, রিক্সা, ভ্যান মালিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি ওমর ফারুক বাবলু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, জাতীয়তাবাদী শ্রমিকদল লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ জাতীয়তাবাদী শ্রমিকদল লালমনিরহাট জেলা, উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone