শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম, লালমনিরহাট জেলা প্রশাসন, লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি লালমনিরহাটের আয়োজনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আবু হাসনাত রানা-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমনিরহাটের সদস্যবৃন্দ, সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সদস্য ও ইয়েস সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone