শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

ব্যাংক প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার

লালমননিরহাটে জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক একাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গাল পাসা এলাকার হাচেন ফরাজির ছেলে মোঃ জোনায়েদ (৪১) ও একই এলাকার শাহ মাতাব্বরের ছেলে দুখাই মাতাব্বর (৪৭)।

 

শনিবার (৮ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মৌজা শাখাতি এলাকার মৃত সোনা উল্লাহর ছেলে মোঃ জাবেদ আলী লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি এজাহার দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তার ব্যবসা প্রতিষ্ঠান সততা ট্রেডার্স-এর ব্যাংক লেনদেনের জিমেইল আইডি হ্যাক করে প্রতারক চক্র একাধিকবার টাকা স্থানান্তর করে।

 

গত ৭ সেপ্টেম্বর দুপুর ২ঘটিকার সময় তিনি পূর্ব সিন্দুনা ইউসিবি ব্যাংকের লোন একাউন্ট হতে তার একাউন্টে ৩০লক্ষ টাকা ট্রান্সফার করান। কিন্তু তার অনুমতি ব্যতিত কয়েক মিনিটের মধ্যে পর পর ৫টি ট্রানজেকশনের মাধ্যমে মোট ১৭লক্ষ ৫৪হাজার টাকা তার একাউন্ট হতে অজ্ঞাতনামা আসামীরা সিটি ব্যাংকের একাউন্টের মাধ্যমে নিয়ে নেয়।

 

উক্ত ঘটনায় গত ১২ সেপ্টেম্বর লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং-১৯, তারিখ-১২/০৯/২০২৫ ইং, ধারাঃ- ৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়।

 

মামলা রুজু পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাট তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারণার মাধ্যমে ব্যাংকের একাউন্ট হতে টাকা আত্মসাৎ এর ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত আসামীদের সনাক্ত করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন জাঙ্গালপাশা গ্রাম হতে অভিযুক্ত ২জনকে গ্রেফতার করে।

 

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত ২ জনই আন্তঃজেলা প্রতারক চক্রের অন্যতম সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্লাটফর্ম ডিভাইসের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone