শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ

সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

 

শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।

 

শনিবার (১ নভেম্বর) রাতে ও দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সমন্বিত ভাবে ২টি বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ইস্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।

 

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, রামখানা বিওপি’র আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা এবং শিংঝাড় বিওপি’র আওতাধীন ভুরুঙ্গামারী থানার দক্ষিণ শিংঝাড় নামক স্থানে রাতে ও দিনে বিজিবি’র ২টি বিশেষ টহলদল অভিযান চালায়। কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামালগুলো তল্লাশি করে উল্লেখযাগ্য পরিমান মাদকদ্রব্যসহ ১টি ইজিবাইক জব্দ করা হয়।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১শত ৬০টি বোতল, যার বাজার মূল্য ৬৪হাজার টাকা, ইয়াবা ট্যাবলেট ১শত ২০পিস, যার বাজার মূল্য ৩৬হাজার টাকা ও ১টি ইজিবাইক যার বাজার মূল্য ১লক্ষ ৩০হাজার টাকা, সর্বমোট বাজার মূল্য ২লক্ষ ৩১হাজার ৬শত টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

 

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদক বিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

 

এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone