শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।

মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দিঘলটারী বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২জন আসামী আটক করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, একটি চোরাচালান চক্র সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচারের চেষ্টা করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) আনুমানিক ১৬০০ ঘটিকায় দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার মাশানকুড়া নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে বিজিবি টহলদল মোটর সাইকেলযোগে আসা ২জন সন্দেহভাজন ব্যক্তি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার কাকেয়াটেপা গ্রামের মোঃ লতিফুল ইসলাম (২৬) ও ভাটিবাড়ী গ্রামের মোঃ মিন্টু (২৪)’কে আটক করে। পরবর্তীতে তাদের তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৪১পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটর সাইকেলও জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪১পিছ, যার সিজার মূল্য ৪হাজার ১শত টাকা এবং মোটর সাইকেল ১টি, যার সিজার মুল্য ১লক্ষ ৮০হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১লক্ষ ৮৪হাজার ১শত টাকা। উল্লেখিত ঘটনায় আটকৃত আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন এর প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone