শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু জুয়ার প্রতিবাদে হামলার শিকার শিক্ষক আরিফুলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, আসামিদের ৭ বাড়িতে ভাংচুর ও আগুন
র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর।

 

শনিবার (১৮ অক্টোবর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

 

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টা ৩০মিনিটে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ৭নং পলাশী ইউনিয়নের অন্তর্গত মহিষাশহর গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোসাঃ মরিয়ম বেগম (২০) এর বসতবাড়ির গোয়াল ঘর তল্লাশিকালে ১টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত সর্বমোট ১০০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী মোসাঃ মরিয়ম বেগম (২০), পিতা- মোঃ বাবুল আক্তার, সাং- মহিষাশহর, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone