শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
লালমনিরহাটে দীর্ঘ পাঁচ মাস পর ট্রেন চলাচল শুরু

লালমনিরহাটে দীর্ঘ পাঁচ মাস পর ট্রেন চলাচল শুরু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ৫০শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে টিকিট সুবিধা রেখে লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন প্রায় সব কটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেছে।

 

আজ বুধবার ১৬ সেপ্টেম্বর সকালে লালমনিরহাট থেকে বুড়িমারী, কুড়িগ্রাম, সান্তাহার, বিরল-দিনাজপুর রুটে ট্রেন ছেড়ে দেওয়া হয়। তবে সকাল থেকে এসব ট্রেন চলাচল শুরু করলেও যাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম। উপস্থিত যাত্রীরা দীর্ঘদিন পর ট্রেন যাত্রার সুযোগ পেয়ে খুশি।

 

লালমনিরহাট থেকে বুড়িমারী রুটের যাত্রী আব্দুস সামাদ ও হালিম মিয়া জানান, ট্রেন যাত্রায় খরচ কম এবং নিরাপদ। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। ব্যবসা-বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। ট্রেন চলাচল শুরু হওয়ায় আমরা খুব খুশি। সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে।

 

লালমনিরহাট থেকে সান্তাহার রুটে ট্রেন যাত্রী আব্দুর রহমান জানান, ‘আমার খুব ভালো লাগছে। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হওয়ায় আমাদের খুব ভালো লাগছে।

 

ট্রেনচালক মানিক মিয়া জানান, দীর্ঘদিনের অভ্যাস ট্রেনের হুইসেল না বাজালে ভালো লাগে না। অনেকদিন ধরে অলস সময় কাটছে। আবার ট্রেন চলাচল শুরু হওয়ায় কর্মব্যস্ত জীবনে ফিরতে পেরেছি।

 

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) তাপস কুমার দাস জানান, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে লালমনিরহাট স্টেশন থেকে সকল রুটে যাত্রীবাহী লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চালু করা হয়েছে। নির্ধারিত আসনের চেয়ে ট্রেনে অতিরিক্ত যাত্রী ভ্রমণে রেলওয়ে কর্মচারীরা নজর রাখবেন। এসব ট্রেন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। আপাতত ট্রেনে যাত্রী সংখ্যা কম হলেও আস্তে আস্তে বাড়বে বলেও তিনি আশা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone