শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

র‌্যাবের অভিযানে ২০০ বোতল মাদক উদ্ধার; ২জন আটক

র‌্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় ১০০ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল এস্কাফ সিরাপ এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোঃ বাদশা আলমের বাড়ির মূল ফটকের সামনে কাঁচা রাস্তা থেকে ১টি মোটর সাইকেল তল্লাশি করে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ হোসেন আলী (৫০), পিতা- মৃত সাজম আলী, সাং- মোঙ্গাগাছ। ২। শ্রী পুষ্প রায় (২৫), পিতা- শ্রী মাদব রায়, সাং- পাইকেরটারী, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট।

 

র‌্যাব জানায়, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রে দণ্ডায়মান থেকে তারা সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone