শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন চাষীরা ধুন্দল চাষে স্বাবলম্বী কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম চিকিৎসক ও জনবল নিয়োগ, ওষুধ এবং সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে সমৃদ্ধ লালমনিরহাটের স্মারকলিপি প্রদান বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের আতঙ্ক সরকারি স্থাপনা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা

বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) লালমনিরহাট জেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর সমন্বয়ে লালমনিরহাটের সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

উক্ত মোবাইল কোর্টে- লালমনিরহাট সদরের বিডিআর হাটে অবস্থিত মেসার্স হট ফুড ল্যান্ড বেকারী প্রতিষ্ঠানকে বিস্কুট পণ্যের লেবেলে নিট ওজন উল্লেখ না করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(২)/৪১ ধারায় ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়; এবং লালমনিরহাট সদর পৌর মার্কেট গোশালা রোডে অবস্থিত মেসার্স প্রদীপ মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিপণনের অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়; ও লালমনিরহাট সদর বিডিআর রোড আইনজীবী সমিতি মার্কেটে অবস্থিত মেসার্স পদ্মকলি সুইটস প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিপণনের অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ৩হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

উক্ত মোবাইল কোর্টটি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ কপোত এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর অফিসের কর্মকর্তা প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি)।

 

রংপুর বিভাগীয় অফিস প্রধান উপ-পরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone