শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক উদ্ধার

‎লালমনিরহাটে পরিবহন প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মামলার চুরি হওয়া একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।


‎সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ নিশ্চিত করেছেন।


‎গ্রেফতারকৃতরা হলেন- খুলনার মোঃ জাহিদুল মুন্সি (৪০), ঢাকার মোঃ রবিউল ইসলাম মনির (৫৮) এবং মাদারীপুরের মোঃ আব্দুর রহমান হাওলাদার জসিম ভান্ডারী (৫৪)।


‎প্রাপ্ত তথ্যমতে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পণ্য পরিবহনের নামে প্রতারণা ও মালামাল আত্মসাৎ করে আসছিল। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।


‎পুলিশ সূত্র জানায়, গত ২ জুলাই মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স নামে ধান-চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানটি দিনাজপুরের স্নেহা অটো রাইস মিলে পণ্য পরিবহনের জন্য ভূয়া রেজিস্ট্রেশন নম্বরযুক্ত (ঢাকা মেট্রো-ট-২৪-৭৬৬৪) একটি ট্রাক ভাড়া করে। ট্রাকটি চালাচ্ছিল মোঃ জাহিদুল ইসলাম দুখু ওরফে তাইজুল মোল্লা। কিন্তু পণ্য গন্তব্যে না পৌঁছানোয় ও কোনো খোঁজ না মেলায় ২৮ জুলাই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন মালিকপক্ষ। মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা।


‎তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মূল চক্রের ৩জনকে শনাক্ত করে ডিবি। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চক্রটির অন্যান্য সদস্য ও প্রতারণার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।


‎এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন অঞ্চলে একই কায়দায় ট্রাক ভাড়া নিয়ে পণ্য আত্মসাৎ করত। এ চক্রের আরও কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


‎লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লালমনিরহাট পুলিশ প্রতারণা ও অপরাধ দমনে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone