শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা; গ্রেফতার-১

সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা; গ্রেফতার-১

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামে মোঃ হেলাল হোসেন কবির (৩২) নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে।

 

পূর্ব শত্রুতার জেরে শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে প্রাণ বাঁচাতে এগিয়ে এলে মারধরের শিকার হন সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবিরের মাও। এই ঘটনায় লালমনিরহাট সদর থানার পুলিশ মোঃ সোহরাব হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে।

 

আহত সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির সাপ্তাহিক আলোর মনি নামের একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক ও মাতৃভূমি’র জাতীয় দৈনিক চিত্র পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালের ভর্তি রেজি: নং-৪১৬০/১৯০, বেড নং-এক্সটা-০৪, তারিখ- ০৯/০৮/২০২৫ইং হতে চিকিৎসাধীন রয়েছেন। সেই সাথে উক্ত সাংবাদিককের মা ছামছুন্নাহার বেগম লুসি (৫৫) ও একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (৯ আগস্ট) রাতে পেশাগত কাজে লালমনিরহাট জেলা শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির। এ সময় একই এলাকার মোঃ মকবুল হোসেন (৭৫) ও তার ৪ছেলেসহ তাদের স্বজনরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে আটক করে। এরপর তারা লাঠি ও রড দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে এবং এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

 

মোঃ হেলাল হোসেন কবিরের চিৎকারে তার মা ছামছুন্নাহার বেগম লুসি (৫৫) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে মা ও ছেলেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন- মোঃ সোহরাব হোসেন (৫০), মোঃ আব্দুল আজিজ ওরফে আব্দুক জুররু (৪০), মোঃ আবুল হোসেন বিদেশি (৪৬), মোঃ তোজাম হোসেন (৪৫), মোঃ মকবুল হোসেন (৭৫), মোঃ মফিজুল রহমান পুতুল (৫৪), মোছাঃ সুফিয়া বেগম (৪০), মোঃ সুমন (১৮), মোছাঃ শিউলি বেগম (২৮), মোছাঃ ছামছুন্নাহার বেগম (৪২), মোছাঃ শ্যামলী বেগম। তন্মধ্যে পুলিশ রাতেই মোঃ সোহরাব হোসেন (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী জানান, মামলার পর পরই একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone