শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে “সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করো, কলমের স্বাধীনতা রক্ষা করো” স্লোগান নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ’র গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে লালমনিরহাটে কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ এবং লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাভিশন লালমনিরহাট প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল, বৈশাখী টিভি লালমনিরহাট প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, একুশে টিভি লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়, জিটিভি লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, আরটিভি লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন, মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট রাসেল মিয়া প্রমুখ। এ সময় লালমনিরহাটের কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ এবং লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধন ও সমাবেশে বক্তারা দৈনিক প্রতিদিনের কাগজ’র গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে প্রয়োজনে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের উপরে হামলা করা হয় এবং তাদের জীবনকে কেড়ে নেয়া হয় তাহলে সাংবাদিকরা কিভাবে স্বাধীনভাবে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরবে, আমরা লালমনিরহাট জেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আরও জানাচ্ছি যে আসুন আমরা সারা বাংলাদেশের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই। অন্যায়কারী যতো বড় প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের কলম চলবেই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone