শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

সরকারি রাস্তা দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর চওড়াটারী এলাকায় সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর বাজার সংলগ্ন দুর্গাপুর চওড়াটারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আদিতমারীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।

 

অভিযানে বি.আর.এস রেকর্ড ভুক্ত ০.০৯একর সরকারি রাস্তা দখল মুক্ত করা হয়। উচ্ছেদকৃত রাস্তার অবস্থান দুর্গাপুর মৌজায় বি.আর.এস খতিয়ান নম্বর-১ এবং দাগ নম্বর ৬৯১ এর আওতাভুক্ত। রাস্তাটি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত।

 

এ সময় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি বাড়ির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এই সব স্থাপনা দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার ওপর নির্মিত ছিল। অভিযানে কোন ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মৌজার চওড়াটারী গ্রামের আজিজুল ইসলামের বাড়ির পাশ দিয়ে গ্রামবাসীর চলাচলের জন্য একটি সরকারি বি.আর.এস রেকর্ড ভুক্ত রাস্তা রয়েছে। কিন্তু ওই গ্রামের মৃত নুরুজ্জামলের ছেলে শফিকুল সরকারি ওই রাস্তার প্রায় ০.০৯একর জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন।

 

অভিযান শেষে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তির ওপর অবৈধ দখল দারিত্ব কোন ভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone