শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল জামিনে মুক্তি পেয়ে জেলগেটেই ফের গ্রেফতার

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল জামিনে মুক্তি পেয়ে জেলগেটেই ফের গ্রেফতার

হত্যাসহ একাধিক মামলার আসামী লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল জামিনে মুক্তি পাওয়ার পর পরই জেলগেট থেকে ফের গ্রেফতার হয়েছেন।


‎সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে লালমনিরহাট জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। কিন্তু কারাগার ফটক পেরোনোর আগেই লালমনিরহাট সদর থানা পুলিশ তাকে পুনরায় আটক করে থানায় নিয়ে যায়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে ফের কারাগারে পাঠানো হয়।


‎এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা থেকে একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি লালমনিরহাট জেলা কারাগারে আটক ছিলেন।


‎জানা গেছে, জামিনে মুক্তি পেলেও লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে নতুন করে আটকাদেশ জারি হয় তার বিরুদ্ধে। ফলে পুলিশ পুনরায় তাকে গ্রেফতার করে।


‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ কার্যকর করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


‎এ বিষয়ে আওয়ামী লীগ বা শ্যামলের পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


‎আবু বক্কর সিদ্দিক শ্যামল এর আগে লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। জামিনে মুক্তি পেয়েও জেলগেটেই গ্রেফতার হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গণ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone