শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

থানায় হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের ২ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল-কে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা।

 

শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্দেশিত হয়ে আপনাকে অবগত করা যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে আপনি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে নিয়োজিত থেকে দলীয় ভাবমূর্তী ক্ষুন্ন করেছেন মর্মে আপনাকে দল থেকে বহিষ্কার করা হইল।”

 

এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে বহিষ্কার প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির অফিস কপি বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।

 

এদিকে শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে মাহমুদ হোসেন-এর বহিষ্কারাদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার আহবান উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone