শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
লালমনিরহাটের সংবাদপত্র

লালমনিরহাটের সংবাদপত্র

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

“সংবাদপত্র যতই অধিক এবং যতই অবাধ হইবে,/ স্বাভাবিক নিয়ম অনুসারে দেশ ততই আত্মগোপন/ করিতে পারিবে না।” – রবীন্দ্রনাথ ঠাকুর

গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্র একটি স্বাধীন গণসংযোগ মাধ্যম। স্থানীয়, আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক এবং দৈনন্দিন জীবনের ঘটনা প্রবাহের তথ্য নিয়ে যেসব পত্র-পত্রিকা প্রকাশিত হয়, তার নাম সংবাদপত্র। মানুষের জানার আগ্রহ ও তথ্য সংগ্রহের প্রবণতা থেকে সংবাদপত্রের উৎপত্তি।

লালমনিরহাট জেলার সংবাদপত্র খুব জোরালো না হলেও একে বারে ঝিমিয়ে পড়েনি। লালমনিরহাট জেলার সংবাদপত্র অগ্রসরতা সময়ের ব্যবধানে উত্তর-উত্তর উন্নতির ধারাবাহিকতা রয়েছে অব্যাহত।

লালমনিরহাটের সংবাদপত্রঃ লালমনিরহাট জেলা থেকে ঘোষণা দেয়া হয়েছে এমন পত্রিকাগুলোর নাম হলো- সাপ্তাহিক লালমনিরহাট বার্তা, সাপ্তাহিক লালমনির কণ্ঠ, সাপ্তাহিক আলোর মনি, সাপ্তাহিক লালমনির কাগজ, সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ।

সাপ্তাহিক আলোর মনিঃ ২০১৪ সালের ৬ আগস্ট ‘সাপ্তাহিক আলোর মনি’ নামে পত্রিকাটি ঘোষণাপত্র পায়। লালমনিরহাট থেকে প্রকাশিত পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় ২০১৪ সালের ১৩ আগস্ট। সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ পত্রিকাটির সম্পাদক, মোঃ রমজান আলী প্রকাশক, মোঃ রবিউল ইসলাম মানিক সম্পাদকমন্ডলীর সভাপতি, মোঃ হেলাল হোসেন কবির নির্বাহী সম্পাদক। যার রেজিঃ রাজ-৩৭০। বর্তমানে পত্রিকাটি চতুর্থ বর্ষঃ ১৪তম সংখ্যা প্রকাশিত হয়েছে। যা লালমনিরহাট জেলার সংবাদপত্র জগতের মধ্যে সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা। সেই সঙ্গে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। যা লালমনিরহাট জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সকল শ্রেণীর পাঠকদের কাছে সমাদৃত হয়ে আসছে। “আমরা গণ মানুষের পক্ষে” শ্লোগান নিয়ে সর্বদাই গণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছে।

শেষ কথা, জাতির উন্নতির জন্য সংবাদপত্রের স্বাধীনতা ও অর্থবহ গণতান্ত্রিক চর্চা উভয়ই প্রয়োজন। আসুন, আমরা সংবাদপত্র ক্রয় করি। সেই সঙ্গে নিরপেক্ষ সংবাদপত্র পড়ি। এবং পড়তে উৎসাহিত করি। ভালো থাকুন সবাই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone