শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
মোটর সাইকেল ও ড্যাম ট্রাক সংঘর্ষে এক যুবকের মৃত্যু, আহত-২

মোটর সাইকেল ও ড্যাম ট্রাক সংঘর্ষে এক যুবকের মৃত্যু, আহত-২

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গীদালের তেপতি এলাকায় মোটর সাইকেল ও ড্যাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

 

শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টা ৩০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত গোলাম জাকারিয়া প্লাবন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামের বাসিন্দা।

 

আহতরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেটকি বাড়ির মাহাথির মোহাম্মদ ফুয়াদ (২২) ও পাটগ্রাম উপজেলার আতিকুর রহমান রিজু (৩২)। মাহাথির মোহাম্মদ ফুয়াদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, তিন যুবক মোটর সাইকেলে লালমনিরহাটের বড়বাড়ীর দিকে যাওয়ার পথে গীদালের তেপতিতে বিপরীতমুখী একটি ড্যাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গোলাম জাকারিয়া প্লাবন নিহত হন।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন।

 

উল্লেখ্য যে, ড্যাম ট্রাকের চালক পলাতক রয়েছে। তবে ড্যাম ট্রাকের নম্বর খুলনা মেট্টো-শ ১১-০২৭৫। বর্তমানে মোটর সাইকেল ও ড্যাম ট্রাকটি লালমনিরহাট সদর থানায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone