শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” শ্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৫ জুন) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রে লালমনিরহাট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন, লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। বক্তব্য রাখেন লালমনিরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামিদুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ কর্মসূচিতে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

 

এর আগে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রে এসে শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone