শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাটে চাহিদার তুলনায় কোরবানির গরু বেশি

লালমনিরহাটে চাহিদার তুলনায় কোরবানির গরু বেশি

পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে লালমনিরহাট জেলার হাটগুলোতে দেশি গরুর চাহিদা অনেক বেশি বেড়েছে।

 

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর অফিস থেকে জানা যায়, লালমনিরহাটে প্রায় ১০০ কিলোমিটার ভারতীয় সীমান্ত হওয়া কারণে এর আগের বছরগুলোতে চোরাই পথে ভারতীয় গরু ঢুকতো যার ফলে স্থানীয় খামারিদের ক্ষতির মুখে পড়তে হতো। এবার ভারতীয় গরু দেখা যাচ্ছে না।

 

কোরবানির হাটগুলোতে যেন কোনো রোগাক্রান্ত পশু না আসে বা কেউ বিক্রি করতে না পারে, সেজন্য প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে প্রাণিসম্পদ চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করবে। এবার পশুর বাজারে জাল টাকা সনাক্ত ও নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।

 

বিভিন্না খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কোরবানিতে পশুর ভালো দামের আশা করছেন তারা। শেষ সময়ে কোরবানির জন্য প্রস্তুত করা পশুর পরিচর্যা করছেন খামারি ও গৃহস্থরা। তবে এবার গো-খাদ্যের দাম বেশি হওয়ায় পশুর দাম কিছুটা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

 

বড়বাড়ী ইউনিয়নের খামারি বাবলু মিয়া জানান, কোরবানিকে সামনে রেখে গরুগুলো নিয়ে অনেক স্বপ্ন গুণতেছি। কিন্তু বড় বড় খামারি ও গৃহস্থদের এত বেশি গরু রয়েছে যা শুনে আমাদের স্বপ্নভঙ্গ হয়ে গেছে। এর পড়েও যদি ভারত থেকে চোরাপথে কোনো পশু আসে তাহলে আমাদের লোকসান হবে।

 

খামারিরা বলেন, এই জেলায় পর্যাপ্ত গরু রয়েছে। কোনোভাবেই যাতে ভারত থেকে গরু না আসতে পারে সেদিকে প্রশাসনকে নজর রাখতে হবে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ১লাখ ৭১হাজার ৭শত ৭৭টি কোরবাণীর প্রাণীর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ২লাখ ৬২হাজার ৬শত ৩১টি। চাহিদার তুলনায় এ জেলায় ৯০হাজার ৮শত ৫৪টি বেশি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone