শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
লালমনিরহাটে বৃষ্টির পানিতে পাওয়া যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ

লালমনিরহাটে বৃষ্টির পানিতে পাওয়া যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ

লালমনিরহাটের বিভিন্ন গ্রামাঞ্চলগুলোর নিঁচু এলাকার খাল-বিল ও জলাধারগুলো পাওয়া যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। বৃষ্টির নতুন পানিতে বিলের নানা প্রজাতির মাছ যেন প্রাণ ফিরে পেয়েছে। বর্ষার আগমনে বিলে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। জমিতে বৃষ্টির পানিতে দীর্ঘ মেয়াদি জলাবদ্ধতা আর কচুরিপানা থাকায় নিঁচু জমিতে বছরে এক ফসল বোরো ধান চাষাবাদ হয়। এ সুযোগে জলাধারগুলোতে বছরে প্রায় ৮ মাস পানি থাকায় নানা প্রজাতির মাছ প্রজনন করে থাকে।

 

লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের বেশ কিছু বিলে দেশিও নানা ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এছাড়াও বড়বাড়ী, মহেন্দ্রনগর, কুলাঘাট ও মোগলহাট ইউনিয়নের বাজারগুলোতে প্রতিদিন নতুন পানির মাছ বিক্রি করছেন জেলেরা।

 

একই ভাবে লক্ষ করা গেছে আদিতমারী উপজেলার মহিষখোঁচা, সারপুকুর ও ভাদাই ইউনিয়নের হাট-বাজারগুলোতে। বিল থেকে মাছগুলো ধরে সরাসরি বাজারে বিক্রি করা হচ্ছে। দেশি মাছ পেয়ে খুশি ক্রেতারা।

দেশীয় মাছের মধ্যে রয়েছে- টাকি, কৈ, শিং, মাগুর, টেংরা, বাইম (গোচই), পুঁটি, ডারক্কা, মলা, ঢেলা ও নন্দাসহ নানা জাতের মাছ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone