শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

লালমনিরহাটে ৪ মাসে ২শতটি হারানো মুঠোফোন উদ্ধার

লালমনিরহাট জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ৪ মাসে ২শতটি হারানো মুঠোফোন উদ্ধার করে মালিক/ ব্যবহারকারীকে হস্তান্তর করা হয়েছে।

 

লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৩৮টি, ফেব্রুয়ারি মাসে ৬২টি, মার্চ মাসে ৫৬টি এবং এপ্রিল মাসে ৪৪টি হারানো মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

 

লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় মুঠোফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির বিপরীতে তথ্য প্রযুক্তি (আইসিটি)সহ অন্যান্য পদ্ধতি ব্যবহার করে হারানো মুঠোফোন গুলি উদ্ধার করা হয়। এরপর মুঠোফোন গুলি মালিক বা ব্যবহারকারীদের নিকট হস্তান্তর করা হয়। অবশিষ্ট হারানো মুঠোফোন গুলি উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে।

 

উল্লেখ যে, বিগত চার মাসে (জানুয়ারি-এপ্রিল/২০২৫) লালমনিরহাট জেলার ৫টি থানায় মুঠোফোন হারানো সংক্রান্ত বিষয়ে ৪শত ৬১টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone