শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
চরের স্কুলে নিম্নমানের উপকরণ ব্যবহারে চলছে ওয়াশ ব্লক নির্মাণ!

চরের স্কুলে নিম্নমানের উপকরণ ব্যবহারে চলছে ওয়াশ ব্লক নির্মাণ!

:: হেলাল হোসেন কবির :: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণ চওড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণের কাজ নিম্নমানের উপকরণ ব্যবহার এবং কাজের অনিয়মের অভিযোগ উঠেছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্ধকারে ছাদের ঢালাই, ঠিকমতো পানি না দেয়ার ফলে সে ঢালাই খরখরে অবস্থা, পরিমাণের কম সিমেন্ট ব্যবহার, উন্নতমানের খোয়ার পরিবর্তে রাবিশ, মাটি-বালির উপরে বেইজ ঢালাই, বেশ কিছু স্থানে পরিমাণের চেয়ে কম রড ব্যবহার, নিম্নমানের ইট দিয়ে কাজ, কাজের বেশ কিছু অংশে গর্ত, ছেফটি ট্যাংকি এবং প্ল্যানের চেয়ে কম দৈর্ঘ্য প্রস্থের কাজ করছে নির্মাণাধীন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

কাজের মান নিয়ে জানতে চাইলে লালমনিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আলমগীর বাদশাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

 

ঠিকাদারি প্রতিষ্ঠানের সুশীল ফোন ধরে কেটে দেয় পরে আর ফোন ধরেননি।

 

এলাকাবাসীর দাবি- এখানে মাটির উপরে বেইজ ঢালাই দিয়েছে, ভবনের ছাদে রড বাঁধার কথা ৪ থেকে ৫টি পরপর কিন্তু তারা রড বেধেছে ২০ থেকে ২৭টি পর পর। ঢালাই দিচ্ছে রাবিশ খোয়া দিয়ে, নিয়ম অনুযায়ী স্কুল খোলা কালীন সময়ে ঢালাই দিবে কিন্তু তারা প্রথম থেকে ঢালাই দিয়ে আসছে রাতে।

 

তারা আরও বলেন, বিদ্যালয়ের কোমলমতি শিশুদের শিক্ষার স্থান এখানে যেকোন দুর্ঘটনা ঘটলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবো আমরা। সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন সঠিক বিচার চান তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone