শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
সোনালী ব‍্যাংক লিমিটেডের সৌজন্যে লালমনিরহাট জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সোনালী ব‍্যাংক লিমিটেডের সৌজন্যে লালমনিরহাট জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গত সোমবার ৩১ আগস্ট সকাল ১০টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা চত্ত্বরে সোনালী ব‍্যাংক লিমিটেডের কর্ণধার এমডি এন্ড সিইও আতাউর রহমান প্রধান-এঁর দিক নির্দেশনায়, জেনারেল ম‍্যানেজার’স অফিস রংপুর ও প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের তত্ত্বাবধানে  আদিতমারী শাখা ও মহিষখোচা শাখার ম‍াধ‍্যমে সোনালী ব‍্যাংক লিমিটেডের সৌজন্যে লালমনিরহাট জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আবু জাফর, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ মনছুর উদ্দিন দোলন, সোনালী ব‍্যাংক লিমিটেড রংপুর জেনারেল ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) রশিদুল ইসলাম, রংপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী, কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম‍্যানেজার ওবায়দুর রহমান খন্দকার, কুড়িগ্রাম শাখা প্রধান ও এসিস্ট‍্যান্ট জেনারেল ম‍্যানেজার ওয়াহেদুন নবী। এ সময় আদিতমারী শাখার ম‍্যানেজার (পিও), মহিষখোচা শাখার ম‍্যানেজার (এসও)সহ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, তিস্তা নদীর তীরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্থ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone