শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-১

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাপায় মঞ্জুরুল আলম নামে একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা ময়নাল হোসেন নামে অপর একজন গুরুত্বর আহত হয়েছেন।

 

গতকাল মঙ্গলবার ১ সেপ্টেম্বর সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার খাঁনের বাজার এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মঞ্জুরুল আলম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকার শাহাজাহান আলীর ছেলে ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লাম্বার (ইলেক্ট্রিশিয়ান)পদে কর্মরত ছিলেন। আহত ময়নাল হোসেন একই এলাকার মোকছেদ আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে তিনি লালমনিরহাট থেকে তার নিজ বাড়ি বাউরা নবীনগর ফিরছিলেন। পথিমধ্যে হাতীবান্ধার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মঞ্জুরুল আলম মারা যান। এ সময় সাথে থাকা ময়নাল হোসেনকে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone