শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জামিনে মুক্তির পর তৃতীয়বারের মতো জেলগেট থেকে আটক সিরাজুল হক খন্দকার সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০; কারাগারে প্রেরণ শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’

আর কতোদিন বাঁচা

:: জাকি ::
সরোজ দা ক্লান্ত শরীরটা বয়ে নিয়ে গেলে
মৃত‍্যুর উঠানে,
একেক সময় একেকটা।
কিছুদিন নেভী
তারও আগে গোল্ডলিফ, লাকী,
শেষের ১০/১২ বছর হলিউড আর
ডার্বি সিগারেট টেনে,
ফুসফুসটা ঝাঁঝরা করে চলে গেলে।

 

এর আগের জীবন তো দেখিনি।

 

ছাত্র জীবন, প্রেম বিবাহ সন্তান
সংসার বিবাগী মানুষটাকে নিরন্তর “শব্দ”
নিয়ে যখন কুশলী বেঁচে থাকার প্রণোদনায়,
তখন পৃথিবীটা অনেক অন‍্যরকম।

 

কেউ কারো দিকে তাকিয়ে কথা বলে না।

 

কেমন ছিলো শেষ দিন গুলো!
শেষের সময়গুলো।
যখন নিঃশ্বাস বুকের পাঁজরে
আর তেমন করে প্রবেশ করবার
অধিকার পায়নি।
তোমার দেহান্তরের এই দীর্ন জীর্ন কাহিনীর
একটা নির্ঘণ্ট
কোথাও থেকে পেতাম যদি?

 

অনেক মানুষের মনের মধ‍্যে তোমার স্মৃতি
আরো বহুকাল দোলা দেবে,
সরোজ মনে রবে,
সরোজের জীবনের পাতা খোলা রবে,
ঘাঘটের বুকে-বালিয়ারিতে
অসম্পূর্ন নিমগ্ন জোয়ারে ভাটায়
অমাবস‍্যা পূর্নিমায়।
তুমি রয়ে যাবে, বন‍্যায় খরায় তীব্র দাবদাহে
নিঃশব্দ মানুষ,
দায়হীন জীবনের কাছে
নিছক বেঁচে থাকার এক ভাঙ্গা অনুপ্রেরণায়।

 

টিনটনফলস/ নিউজার্সি
২৫/২/২৫

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone