শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বুদা বাঁশের তলে দিনে দুপুরে দুই শতাধিক বাঁশ কেটে ফেলেছে প্রতিপক্ষ

বুদা বাঁশের তলে দিনে দুপুরে দুই শতাধিক বাঁশ কেটে ফেলেছে প্রতিপক্ষ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হরদত্ত গ্রামের বুদা বাঁশের তল এলাকায় দিনে দুপুরে বাঁশ ঝারে দুই শতাধিক বাঁশ কাটার অভিযোগ উঠেছে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার ৩১ আগস্ট সকাল ৯ঘটিকার সময় হরদত্ত গ্রামের বুদা বাঁশের তল এলাকার মৃতঃ মাহাম্মদ আলীর ছেলে মজিদুল ইসলামের বাঁশ ঝারে বাঁশ কেটে ফেলে একই এলাকার মৃতঃ জরিপ উল্লাহ ছেলে মজিবর রহমান (৫০), মনছুর (৪০), মকবুল (৩৮) ও মকবুলের ছেলে মনিরুল এবং মনছুরের ছেলে আলিফ (২৬)।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মজিদুলের বোন মোর্শেদা বেগম।

 

মোর্শেদা বেগম জানান, সকালে আমাদের প্রতিপক্ষ আমাদের বাঁশের থোপে এসে বাঁশ কাটতে থাকে বাধা দিতে গেলে আমার ভাইকে অবরুদ্ধ করে রাখে। পরে আমি থানায় গিয়ে ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ নামে লিখিত অভিযোগ করলে পুলিশ এসে আমার ভাই মজিদুলকে উদ্ধার করে।

 

মজিদুল ইসলাম বলেন, আমার পিতার ভোগ দখলীয় জমি জমা লইয়া দীর্ঘদিন বিরোধ চলায় বিবাধীগণ আমারদের উপর জোর করে অন্যায় ভাবে ক্ষতি সাধনের ধারাবাহিকতায় আজ আমার বাঁশের ঝারে এসে দুইশতাধিক বাঁশ কেটে ফেলে এবং আমাকে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখে। থানা থেকে পুলিশ আসলে তারা সবাই পালিয়ে যায়।

 

মৃতঃ জরিপ উল্লাহর ছেলে মকবুল হোসেন জানায়, আমরা মজিদুলের বাবার কাছে জমি ক্রয় করেছিলাম তারা জমি দখল দিচ্ছে না। তাই আমরা জমি দখল করতে গিয়েছি।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, অভিযোগ প্রাপ্তির আলোকে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone