শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জমির উপর ১৪৪ধারা জারি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবস গ্রামে একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘ দিন থেকে কাওয়াজের নিরসনের জন্য ১৪৪ধারা জারি করেছে আদালত।

জানা যায়, মহেন্দ্রনগর ইউনিয়নের বাজেমুজরাই গ্রামের হাসেন আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪২) নওদাবস গ্রামে দীর্ঘদিন থেকে বসবাস করে আসিতেছেন। তার ক্রয়কৃত বসত ভিটার পাশে ফাঁকা জমিটি নওদাবস গ্রামের কফিল উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম (৪২), সিরাজুল ইসলাম (৪৭) দীর্ঘদিন থেকে বেদখল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসিতেছে।

 

গত ১৫ আগস্ট বিকাল ৩টায় শাহিনুর ও সিরাজুলের দলীয় এবং বহিরাগত লোকজনসহ জাহাঙ্গীরের জমিতে অনাধিকার প্রবেশ করিয়া জমিতে লাগানো গাছগুলো ভাঙ্গিয়া ফেলার চেষ্টা করেন। লোকজন এগিয়ে আসায় তারা চলে যায়।

 

গত ২৬ আগস্ট জাহাঙ্গীর আলম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, লালমনিরহাট এর কাছে তার জমিকে নিয়ে শান্তি ভঙ্গের আশংকা হওয়ায়  ফৌজদারী কার্যবিধির ১৪৪ধারার বিধান মতে লিখিত আবেদন করেন।

 

গত ২৭ আগস্ট  উভয় পক্ষের মামলা শেষ না হওয়া পর্যন্ত জমিতে প্রবেশ করিতে পারিবে না   মর্মে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, লালমনিরহাট ফৌজদারী কার্যবিধিতে ১৪৪ধারা জারি করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone