শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার

লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু (১২) কে ধর্ষনের চেষ্ঠায় অভিযুক্ত ওই এলাকার সাবেক ইউপি সদস্য খালেকের ছেলে রশিদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

শনিবার ৩০ মে দুপুরে আসামী রশিদুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্বনাথ বিশ্বাসের বাক ও শ্রবণ প্রতিবন্ধী কন্যা (১৬) লালমনিরহাট শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী। কৃষক বিশ্বনাথ বিশ্বাস তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবন্ধী কন্যাকে বাড়িতে একা রেখে ধান কাটতে নিজ জমিতে যান। সেই সুযোগে প্রতিবেশী লম্পট যুবক রশিদুল ইসলাম বিশ্বনাথ বিশ্বাসের বাসায় এসে তার প্রতিবন্ধী কন্যাকে ধর্ষনের চেষ্ঠা করে।

প্রতিবন্ধী শিশুটি তার ইজ্জত রক্ষার্থে হাউমাউ করে কাঁদতে থাকলে প্রতিবেশীরা রশিদুলকে আপত্তিকর অবস্থায় আটক করে, তবে সে কৌশলে পালিয়ে যায়।

প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের চেষ্ঠা মুঠোফোনে এ রকম খবর লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ পাওয়া মাত্র শুক্রবার ২৯ মে বিকালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত ব্যক্তিকে লালমনিরহাট সদর থানা হেফাজতে নেন।

শুক্রবার ২৯ মে সন্ধ্যায় প্রতিবন্ধী শিশুটির বাবা বিশ্বনাথ বিশ্বাস (৪২) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় অভিযুক্ত রশিদুল ইসলামের নামে ধর্ষনের চেষ্ঠা অভিযোগটি দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে থানা কর্তৃপক্ষ মামলা রুজু করেন। যাহার মামলা নং-৬৬।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষনের চেষ্ঠা এ রকম খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে কৌশলে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone