শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাষ্ট্রীয় কটুক্তিমূলক মামলায় ফাঁসানো এবং সাত দিনের মধ্যে লালমনিরহাট ছাড়ার হুমকি

রাষ্ট্রীয় কটুক্তিমূলক মামলায় ফাঁসানো এবং সাত দিনের মধ্যে লালমনিরহাট ছাড়ার হুমকি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পেশায় ঈর্ষান্বিত হইয়া সাংবাদিক হেলাল হোসেন কবিরকে রাষ্ট্রীয় কটুক্তিমূলক মামলায় ফাঁসানো এবং সাত দিনের মধ্যে লালমনিরহাট জেলা হতে বিতাড়িত করবে বলে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

 

জানা যায়, আজ শনিবার ১৫ আগস্ট দুপুর ২টা ১৫মিনিটে লালমনিরহাট সদর থানা রোডস্থ ডিজাইন ভিশন নামক কম্পিউটারের দোকানে সাংবাদিক হেলাল হোসেন কবির তাঁর পেশাগত কাজ করার সময় লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি (জোলা পাড়া) এলাকার মোঃ আক্কাস আলী মন্ডলের ছেলে আশিকুর রহমান ডিফেন্স ও হাড়িভাঙ্গা এলাকার মোঃ তোগদার আলীর ছেলের তন্ময় আহম্মেদ নয়ন উক্ত স্থানে গিয়ে তাঁর উপর চড়াও হয় এবং পেশাগত দায়িত্বের বিষয়ে বিভিন্ন প্রকার কটুক্তিমূলক কথা বলিয়া মার মুখী আচরণ করে এবং তারা হেলালের সাথে কথা বলার সময় এক পর্যায়ে জোর করে ছবি তুলে অডিও-ভিডিও  ধারণ করতে থাকলে হেলাল তা টের পেয়ে ভিডিও ধারণ করতে নিষেধ করলে তখন ডিফেন্স ও নয়ন হেলালের উপর ভীষণ উত্তেজিত হয়ে বলতে থাকে “এই ভিডিও দিয়ে দেখ তোকে রাষ্ট্রীয় কটুক্তিমূলক মামলায় জড়িয়ে জীবন শেষ করে দেবো, বাঁচতে হলে সাত দিনের মধ্যে লালমনিরহাট থেকে পালাবি” এই বলে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রমূলক হুমকি প্রদর্শনসহ উস্কানিমূলক কথা বলিতে থাকে।

 

এমতাবস্থায় উক্ত স্থানে লোকজনের ভিড় দেখা দিলে উহারা নানান ধরনের হুমকি প্রদর্শন করিয়া চলিয়া যায়। এদিকে হেলাল এ ঘটনার প্রতিকার চেয়ে ও ভবিষ্যতের কথা ভেবে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যাহার সাধারণ ডায়েরী নং- ৬৭১, তাং ১৫/০৮/২০২০ইং।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone