শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫২হাজার ৪শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ

বেমানাণ

হেলাল হোসেন কবির:

চাবুকের সৌন্দর্য কখনও নন্দিত হয়না,

সে শাসকের হয়ে মানুষের রক্ত ঝড়ায়।

 

কথার সুযোগ নিতে চায় জাগরিত জনতা,

প্রতিবাদ থামানোর বাস্তব চিত্র বড় আপত্তিকর।

 

স্বীকৃতি নিতে টেবিলে ফুলের মতো মস্তানের হাত,

পাখির মতো ঝাঁক তুলে চোখের দৃষ্টি।

 

প্রদীপদের জ্বলে ওঠতে গিয়ে অনেকে নিভে যায়,

সিনহাদের মূল্যবোধ আর আকুতি মিশে যায় অকালে।

 

মাঝে মাঝে শুরু হয় সৈনিকের গোলাগোলি,

দেশকে ফুটো করে এই বুঝি অস্কার পেয়ে গেলো তারা।

 

সীমান্তে মানুষের লাশের ঢল ভাসে,

যেন সংকল্পে মীরজাফর ঢুকেছে।

 

অন্ধকার বৈঠকখানায় খিচুনি দিতে,

প্রভুরা ঘোমটা দিয়ে আদেশ করে।

 

কবি ও সাংবাদিক,

লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone