শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৮কেজি গাঁজাসহ ২জন আটক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে ১৮কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিকেও আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

গতকাল সোমবার ১০ আগস্ট সন্ধ্যায় তিস্তা টোল প্লাজা থেকে লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশা গাঁজাসহ ট্রাকটিকে আটক করেছেন।

 

পুলিশ জানায়, কু্ড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১৮-৮০২৪) তিস্তা টোল প্লাজায় আটক করে তল্লাশী করা হয়। এ সময় ট্রাকের ভিতর থেকে ১৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। আর আটক করা হয় ২জনকে। এরা হলেন- কু্ড়িগ্রাম জেলার বানচারভিটার মোর্শেদ আলীর পুত্র রাফিউল ইসলাম (৪১) ও একই এলাকার আব্দুল মজিদের পুত্র হাফিজুল ইসলাম (২৭)। এ সময় ট্রাকটিকেও আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone