শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
জেলা জাসদের সভাপতি মোঃ এনামুল হক মন্ডলের ইন্তেকাল

জেলা জাসদের সভাপতি মোঃ এনামুল হক মন্ডলের ইন্তেকাল

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শনিবার ১ আগস্ট বিকাল ৩টা ৪৫মিনিটে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক মন্ডল (৫৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে সন্ধ্যা ৭টায় নিউকলোনী হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসা মাঠে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর রাত ৮টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের বাড়িতে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক মন্ডল-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

এক শোকবার্তায় সাপ্তাহিক  আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone