শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
৬দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

৬দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ৬দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা স্বাভাবিক থাকবে।

 

গত বুধবার ২৯ জুলাই সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন স্থলবন্দর আমদানি-রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত।

 

তিনি আরও বলেন, পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এ জন্য উভয় দেশের বন্দরের এ্যাক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। দুদেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে। আগামী বুধবার যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

 

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও সচল থাকবে স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের আগমন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone