শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ সদস্য আটক

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ সদস্য আটক

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ দেশ ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

রোববার দিবাগত রাতের ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ৫জনকে আটক করে লালমনিরহাট সদর থানা হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের নামে মামলা দিয়ে সোমবার বিকালে লালমনিরহাট জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

 

আটককৃত আসামীর নামে সারা দেশের বিভিন্ন জেলায় ৭টি চুরি ও ডাকাতের মামলা রয়েছে।

 

আটককৃতরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হররাম চাপারহাট এলাকায় আজগার আলী খানের ছেলে আব্দুল হামিদ খান (৩৮), ঢাকা জেলার কেরানীগঞ্জ দক্ষিণ থানার মৃত সহিদ পাইক এর ছেলে লিটন (৪৫), মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার হাঁটু বালিগাঁও এলাকার বুদাই দেওয়ানের ছেলে আয়নাল হক (৩৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খলাপাড়া এলাকাট মৃত মন্টু মিয়া ছেলে নয়ন সরকার গোপাল (৩৮) এবং  ঢাকা কেরানীগঞ্জ থানার রুইতপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে আমির হোসেন (৪৮)।

 

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, আটককৃতরা সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় তাদের সঙ্গে থাকা ডাকাতের কাজে ব্যবহৃত একটি চাপাতি, পাঁচটি মোটা রশি, একটি বাট যুক্ত চেইন, দুইটি কষ্টেপ, একটি চাকু, একটি গামছা উদ্ধার করা হয়। তাদের নামে সারা বাংলাদেশে ৭টি চুরি ও ডাকাতের মামলা রয়েছে। পরে আটককৃতদের নামে মামলা করা হয়, মামলা নং- ৪৬, তারিখ- ২৩/০২/২৫ ইং,  ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ রুজু, লালমনিরহাট সদর থানা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone