শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৬৫হাজার ২৪টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ইয়াবা ট্যাবলেট জব্দ সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু
লালমনিরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন ফ্রি ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন ফ্রি ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে “নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” স্লোগান নিয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন ফ্রি ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে লালমনিরহাটের ইএসডিও’র হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রামের সহযোগিতায় এ জন্ম-মৃত্যু নিবন্ধন ফ্রি ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়।

 

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল রহিম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশাদুল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাসহ হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রামের ইউনিয়ন সুপারভাইজার নুরানী হাসান উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, মঙ্গলবার হতে বৃহস্পতিবার (১১ হতে ১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের মোগলহাট ফুটবল খেলার মাঠ, মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্ত্বর, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩দিন ব্যাপী এ জন্ম-মৃত্যু নিবন্ধন ফ্রি ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone